উত্তরদিনাজপুর

রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের দুই ছাত্র মাধ্যমিকে রাজ্যে যুগ্ম ভাবে ষষ্ঠ ও অষ্টম স্থান অধিকার করেছে

২০১৭ সালে মাধ্যমিকে রাজ্যে যুগ্ম ভাবে ষষ্ঠ ও অষ্টম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের দুই ছাত্র স্নেহাশিস কুমার গুপ্ত ও শোভন দেব।

         তার মধ্যে স্নেহাশিস কুমার গুপ্তর প্রাপ্ত নমর ৬৮৫। রায়গঞ্জ শহরের বন্দর এলাকার বাসিন্দা রায়গঞ্জ পুরসভার কর্মী আসিশ কুমার গুপ্তের ছেলে স্নেহাশিস ছেলেবেলা থেকেই মেধাবী ছিল বলে জানায় তার পরিবার। তবে এতটা ভালো ফল আশা করেনি স্নেহাশিস।আগামী দিনে স্নেহাশিস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়।

            আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য স্নেহাশিস বার্তা দেয় পাঠ্য বই খুঁটিয়ে পড়ে তারপর নোট বই পড়তে হবে। দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা পড়াশোনা করত স্নেহাশিস।

            পাশাপাশি মাধ্যমিকে রাজ্যে যুগ্ম ভাবে ৬৮৩ নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র শোভন দেব। রায়গঞ্জ দেবীতলার বাসিন্দা শ্যামসুন্দর দেব পেশায় একজন গৃহশিক্ষক। ছেলের এই রকম অভাবনীয় সাফল্যে খুব খুশি শোভান ও তার পরিবার। শোভানের ইচ্ছা আগামী দিনে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে। বাবা শ্যামসুন্দর দেব পেশায় একজন গৃহ শিক্ষক হওয়াতে বাড়িতে পড়াশোনার পরিবেশ ছোটবেলা থেকেই তৈরি হয়েছিল তার। শোভানের মা সব সময় ছেলের পাশে থেকে পড়াশোনায় তাকে সাহায্য করেছে।